বজ্রপাতে স্বামী নিহত, স্ত্রী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা পৌর শহরের কুঠিপাড়া এলাকায় বজ্রপাতে এক ব্যক্তি নিহত ও তাঁর স্ত্রী আহত হয়েছেন। গতকাল শনিবার এই ঘটনা ঘটে।
নিহত নারায়ণ চন্দ্র রবিদাস (৩২) কুঠিপাড়া এলাকার সোনোয়ার রবিদাসের ছেলে। তাঁর স্ত্রীর নাম কমলা রানী রবিদাস (২২)। তিনি গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
নিহতের পারিবারিক সূত্র জানায়, নারায়ণ চন্দ্র গতকাল সকালে বাড়ির উঠানে গৃহস্থালির কাজ করছিলেন। এ সময় তাঁর স্ত্রী কমলা রানী রান্না করছিলেন। সকাল সোয়া আটটার দিকে বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতে তাঁরা গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক নারায়ণ চন্দ্রকে মৃত ঘোষণা করেন।