বজ্রপাতে স্বামী-স্ত্রীসহ তিনজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর জলঢাকা উপজেলায় গতকাল শনিবার সকালে পৃথক দুটি বজ্রপাতের ঘটনায় স্বামী-স্ত্রীসহ তিনজনের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন, শিমুলবাড়ি ইউনিয়নের ঘুঘুমারী গ্রামের একাব্বর আলী (৩২) ও তাঁর স্ত্রী মেহেরবানু (২৫) এবং গোলনা ইউনিয়নের তালুক গোলনা গ্রামের আফাজ উদ্দিনের স্ত্রী মমতা বেগম (৬০)।জানা গেছে, শনিবার সকালে বৃষ্টির সময় বজ্রপাতে একাব্বর ও তাঁর স্ত্রী মেহেরবানু মারা যান। এদিকে তালুক গোলনা গ্রামে নিজ বাড়ির উঠানে কাজ করার সময় মমতা বেগম মারা যান।