বজ্রপাতে ১৪ জেলায় ৩৫ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

রাজধানী ঢাকাসহ ১৪ জেলায় গতকাল বৃহস্পতিবার বজ্রপাতে ৩৫ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এর মধ্যে রাজশাহী, সিরাজগঞ্জ ও পাবনায় পাঁচজন করে মারা যান।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান গতকাল প্রথমআলোকে বলেন, ‘আমাদের দেশে মার্চ থেকে মে মাস পর্যন্ত কালবৈশাখী হয়। এ সময় বজ্রপাতের ঘটনাও ঘটে।’ তিনি বলেন, দেশের উত্তরাঞ্চল ও সিলেট অঞ্চলে বজ্রপাতের ঘটনা বেশি ঘটে। মানুষের আবহাওয়া-সচেতনতা ছাড়া বজ্রপাতে মৃত্যু কমানোর উপায় নেই বলে মনে করেন এই আবহাওয়াবিদ।

প্রথমআলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:

টাঙ্গাইল: জেলার দেলদুয়ারে বজ্রপাতে এক শ্রমিক নিহত হন। তাঁর নাম মতিয়ার রহমান (২৭)। তাঁর বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুরে। স্থানীয় সূত্র জানায়, উপজেলার দক্ষিণপাড়ায় একজনের বাড়িতে কিছুদিন আগে ধান কাটার কাজ নেন তিন শ্রমিক। গতকাল সন্ধ্যায় বৃষ্টির একপর্যায়ে বজ্রপাত হলে মতিয়ার নিহত হন। অন্য দুই শ্রমিক আহত হন।