বজ্রপাতে ৮ ঘণ্টা বিদ্যুৎহীন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বজ্রপাতে পাবনার ঈশ্বরদীতে বিদ্যুৎ উপকেন্দ্রের তিনটি যন্ত্রাংশ পুড়ে এই উপকেন্দ্রের আওতায় থাকা শহরের অধিকাংশ এলাকার বাসা-বাড়ি, দোকানপাট ও কলকারখানায় টানা আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। গত শনিবার গভীর রাতে বজ্রপাতের পর বিদ্যুৎ চলে যায়। গতকাল রোববার সকাল ১০টায় আবার বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।
ঈশ্বরদী বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র সূত্রে জানা যায়, গত শনিবার রাত দেড়টার দিকে হঠাৎ বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতে শহরের পাতিলাখালী বিদ্যুৎ উপকেন্দ্রের তিনটি যন্ত্রাংশ পুড়ে যায়।