বজ্রপাতের সময় ঘরের ভেতর থাকা উচিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সার্ক আবহাওয়া গবেষণাকেন্দ্রে কর্মরত বাংলাদেশের আবহাওয়া বিশেষজ্ঞ সুজিত কুমার দেবশর্মা প্রথম আলোকে বলেন, এ বছর এখন পর্যন্ত তুলনামূলক কম বজ্রপাত হচ্ছে। বজ্রপাতের সময় করণীয় সম্পর্কে তিনি বলেন, আকাশে মেঘ দেখলে ঘরে চলে যাওয়া, বিশেষ করে আকাশে যখন ফুলকপির মতো মেঘ জমে এবং এর নিচের দিকে কালো মেঘ থাকে তখন বজ্রপাতের আশঙ্কা বেশি থাকে। এ সময় বাইরে না থেকে ঘরে থাকা উচিত। বজ্রপাত সাধারণত বড় ধরনের স্থাপনাগুলোতেই হয়। এখনকার বেশির ভাগ স্থাপনায় প্রতিরোধক ব্যবস্থা থাকে।