বজ্রমোহনে বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল ব্রজমোহন কলেজ ছাত্র সংসদ (বাকসু) নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। দাবি আদায়ে তাঁরা কলেজ অধ্যক্ষের কাছে স্মারকলিপি দিয়েছেন। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টায় ব্রজমোহন কলেজের জিরো পয়েন্ট থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বাকসু নির্বাচন দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কলেজের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশ। কলেজেরœ স্নাতক শ্রেণির শিক্ষার্থী ইমরান নূর নিরবের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন সোহাগ দাস, তোহারুল ইসলাম কবির, দিপঙ্কর কুন্ডু, সাগর দাস প্রমুখ। সমাবেশ শেষে শিক্ষার্থীরা ছাত্র সংসদ নির্বাচন দাবিতে অধ্যক্ষর কাছে স্মারকলিপি দেন।