বজ্রযোগিনীতে অতীশ দীপঙ্কর মেমোরিয়াল কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নে জ্ঞানতাপস অতীশ দীপঙ্করের পৈতৃক ভিটায় অতীশ দীপঙ্কর মেমোরিয়াল কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল বুধবার এর আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। চীন ও বাংলাদেশ সরকারের যৌথ আর্থিক সহায়তায় এই কমপ্লেক্সটি নির্মাণ করা হচ্ছে।সকাল ১০টায় বজ্রযোগিনীতে অতীশ দীপঙ্কর মিলনায়তনে ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ। ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। এতে চীনের রাষ্ট্রদূতসহ দেশটির বেশ কয়েকজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।জাতীয় সংসদের হুইপ সাগুফতা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চীনের বৌদ্ধ সমিতির সহসভাপতি ভ্যান জু চেং, মুন্সিগঞ্জ-৩ আসনের সাংসদ এম ইদ্রিস আলী, জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সহসভাপতি পি আর বড়ুয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ লুত্ফর রহমান।