প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার সাঁথিয়া উপজেলায় গতকাল শনিবার দুপুরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও তিন কৃষক। দুপুরে উপজেলার বড়গ্রামে কয়েকজন কৃষক পেঁয়াজ তুলছিলেন। দুপুর ১২টার দিকে হঠাৎ বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে বজ্রপাত হলে ঘটনাস্থলেই বড়গ্রামের সুবোধ হালদার (২৮) মারা যান। এ সময় তাঁর সঙ্গে থাকা একই গ্রামের সঞ্জিত হালদার (২২), লিটন মিয়া (২০) ও রিপন হোসেন (২৫) গুরুতর আহত হন। তাঁদের বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।