বজ্রাঘাতে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুরের গাংনী উপজেলার ছাতিয়ান এলাকায় বজ্রাঘাতে হাসান আলী (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গত রোববার বিকেলে ছাতিয়ান গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। হাসান আলী ছাতিয়ান গ্রামের মারজুল হোসেনের ছেলে। স্থানীয় সূত্র জানায়, বিকেলে হাসান নিজের জমিতে মরিচের চারা রোপণ করছিলেন। একপর্যায়ে হঠাৎ বজ্রাঘাতে তিনি আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেন। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।