বঞ্চিত ছাত্রদল নেতাদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগর ছাত্রদলের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন বঞ্চিত নেতা-কর্মীরা। গতকাল মঙ্গলবার দুপুরে নগরের প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করা হয়। এ সময় ছাত্রদলের নেতারা বক্তব্য দেন। বক্তব্যে তাঁরা বলেন, বিবাহিত অযোগ্যদের দিয়ে ছাত্রদল কমিটি গড়া হয়েছে। কমিটিতে চাঁদাবাজ সন্ত্রাসীরাও স্থান পেয়েছে। যোগ্য মেধাবী নেতাদের স্থান হয়নি। তাঁরা বলেন, টাকার বিনিময়ে এই কমিটি করা হয়েছে। ভবিষ্যতে এসব নেতা নিজেদের আখের গোছাতে ব্যস্ত থাকবেন। এতে দলের কোনো লাভ হবে না। অবিলম্বে এই কমিটি বাতিল করে নতুনভাবে করা দরকার। ছাত্রদলের নেতা মো. সরওয়ার, মো. মিলটন, মো. সোহেল, শহিদুল ইসলাম প্রমুখ এতে বক্তব্য দেন।