বঞ্চিত শিশুদের জন্য ত্রিতরঙ্গের ঈদ আনন্দ উৎসব
বঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে সেবা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান ত্রিতরঙ্গ সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ আনন্দ উৎসবের আয়োজন করেছে। ১৬ অক্টোবর সংগঠনের নাসিরাবাদ কার্যালয় প্রাঙ্গণে ত্রিতরঙ্গ পথশিশু বিদ্যালয় ও ষোলশহর বস্তির শিশুরা এ আনন্দ উৎসবে যোগ দেয়। সকাল থেকে শিশুরা বিভিন্ন খেলাধুলা, আবৃত্তি, গান, নৃত্য ও অভিনয়ে অংশ গ্রহণ করে।
দিনব্যাপী এ অনুষ্ঠানে চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, শিল্পী ড. শরীফ আশরাফ উজ্জামান, কবি ওমর কায়সার প্রমুখ উপস্থিত ছিলেন। তাঁরা শিশুদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন। বিকেলে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।
ত্রিতরঙ্গের প্রতিষ্ঠাতা ও মহাসচিব শাওন পান্থ এতে স্বাগত বক্তব্য দেন। শুভেচ্ছা বক্তব্য দেন কবি কমরে আলম, প্রফেসর ডা. সুলতান উল আলম, অতিরিক্ত কর কমিশনার আকতার হোসেন, চট্টগ্রাম মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য অধ্যাপিকা ফাতেমা জেবুন্নেসা, ডিজাইনার আমিনা রহমান, শিল্পী সুবর্ণা রহমান, রোটারিয়ান সিজ্জিল মমতাজ, রোটারিয়ান ইকরাম উল্লাহ, জেসমিন ইয়াসমিন, মাহবুবা শিউলী প্রমুখ। বিজ্ঞপ্তি।