বঞ্চিতদের জন্য বিনা পারিশ্রমিকে মামলা পরিচালনার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম বঞ্চিত ও দুস্থদের জন্য বিনা পারিশ্রমিকে মাসে অন্তত একটি মামলা পরিচালনার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল সোমবার সকালে শপথ গ্রহণ শেষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।এর আগে বেলা ১১টায় রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান দেশের ১৮তম প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমকে শপথবাক্য পাঠ করান। এ সময় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমান, সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, বিচারপতি লতিফুর রহমান, বিদায়ী প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলাম প্রমু উপস্থিত ছিলেন।শপথ নেওয়ার পর দুপুর সাড়ে ১২টায় আপিল বিভাগের এক নম্বর বিচারকক্ষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমকে সংবর্ধনা জানানো হয়।অনুষ্ঠানে ফজলুল করিম বলেন, ‘আইনের শাসন ছাড়া গণতন্ত্র টিকতে পারে না। আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী ও পরিচর্যা না করা হলে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে না। গণতন্ত্রের জন্য সর্বস্তরের রাজনৈতিক নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমের সার্বক্ষণিক নজরদারি প্রয়োজন।’ তিনি আরও বলেন, ‘গণতন্ত্রের পথে আমাদের যাত্রা সাহসী, দীর্ঘ ও রক্তে রঞ্জিত। আইনের শাসন ছাড়া ন্যায়বিচার প্রতিষ্ঠা করা দুরূহ। যোনে আইনের শাসন শে হয়ে যায়, সোনে অরাজকতা শুরু হয়। তাই বিচার বিভাগের কাজ হবে আইনের শাসন সংরক্ষণ ও গণতন্ত্রকে শক্তিশালী করা।’ বিচারপতি ফজলুল করিম বঞ্চিতদের; বিশে করে দরিদ্র, নারী, শিশু ও প্রতিবন্ধীদের জন্য মাসে অন্তত একটি করে মামলা ফি ছাড়া পরিচালনার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, রেজিস্ট্রার বঞ্চিতদের মামলাসংক্রান্ত বিয়ে তথ্য সংগ্রহে রাবেন। এান থেকে আইনজীবীরা মামলা বাছাই করে নিতে পারবেন। এটি হবে স্বেচ্ছাশ্রম। এ সেবার জন্য বছরে আইনজীবীদের নামের তালিকা প্রকাশ করা হবে। যেসব আইনজীবী বছরে ছয় বা ততোধিক মামলা পরিচালনা করবেন, তাঁদের প্রধান বিচারপতির কার্যালয় থেকে প্রশংসাপত্র দেওয়া হবে।প্রধান বিচারপতি আরও বলেন, আইনজীবী সমিতির হাজার হাজার সদস্যের মধ্যে একটি ক্ষুদ্র অংশ যদি এ ধরনের সেবামূলক কাজে এগিয়ে আসেন, তাহলে দরিদ্রদের ন্যায়বিচার নিশ্চিত হবে। প্রধান বিচারপতি এ বিয়ে ভব্যিতে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সঙ্গে বিয়টি নিয়ে আলোচনার আগ্রহ ব্যক্ত করেন। বিচারপতিদের সম্পত্তির বিবরণী দেওয়া উচিত বলে প্রধান বিচারপতির দেওয়া বক্তব্যকে সাধুবাদ জানিয়ে অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘সাংবিধানিক পদে অধিষ্ঠিত ব্যক্তিদের জনগণের কাছে দায়বদ্ধতা রয়েছে। সংবিধানের সপ্তম অনুচ্ছেদ অনুযায়ী প্রজাতন্ত্রের মালিক জনগণ। বিচার বিভাগের স্বচ্ছতা অনেকাংশে নির্ভর করে একজন প্রধান বিচারপতির প্রজ্ঞা, অভিজ্ঞতা ও সুদূরপ্রসারী সিদ্ধান্তের ওপর। একজন আইনজীবী ও বিচারপতি হিসেবে আপনার অভিজ্ঞতা এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।’সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এফ এম মেজবাহ উদ্দিন আইনজীবীদের কিছু সমস্যা তুলে ধরে বলেন, ‘ন্যায়বিচার পাওয়া ও বিচারের দীর্ঘসূত্রতা নিরসনের বিয়টি আপনার কাছে প্রাধান্য পাবে বলে আমরা আশা করি।’