বটগাছ ভেঙে পড়ায় ৮ ঘণ্টা যান চলাচল বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া গ্রামের পুরোনো বটগাছটির দুই-তৃতীয়াংশ গতকাল শনিবার সড়ক ও দোকানপাটের ওপর ভেঙে পড়ে। এতে ঢাকা-শ্রীপুর সড়কে আট ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে ও ১৫টি দোকানপাটের ক্ষতি হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই গাছটি গতকাল ভোর পাঁচটার দিকে ভেঙে পড়ে। এতে করে ওই সময় থেকে দুপুর একটা পর্যন্ত ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে।শ্রীপুর পৌরসভার কাউন্সিলর আইনুল হক আকন্দ বলেন, পৌরসভার উদ্ধারকর্মীরা গাছের ডালপালা সড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।