প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনার বটিয়াঘাটা উপজেলার কাজীবাচা নদীর বুজবুনিয়া ঘাটে নদীর পানি খাওয়া বন্ধ করে দিয়েছে প্রশাসন। গত সোমবার বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়।ক্যানসারে আক্রান্ত স্বপ্নদ্রষ্টা বিউটি বেগমের কথায় বিশ্বাস করে রোগমুক্তির আশায় দেশের নানা প্রান্ত থেকে মানুষ এসে কাজীবাচা নদীর পানি পান করছিলেন। গত আড়াই মাস ধরে এভাবেই চলছিল। অথচ বিউটি নিজেই ক্যানসার থেকে মুক্তি পেতে কেমোথেরাপি নিচ্ছেন। এ নিয়ে ৭ জুলাই প্রথম আলোর বিশাল বাংলায় ‘নদীর পানি সর্বরোগের দাওয়াই’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।বিউটির স্বামী আকরাম শেখ বলেন, ‘শুনতিছি পুলিশ পানি খাওয়া বন্ধ করেছে। তার পরও মানষি আসে খায়ে যাচ্ছে।’বটিয়াঘাটার ইউএনও শান্তিমনি চাকমা বলেন, ওই সব ভুয়া ব্যাপার বন্ধ করতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।