বটিয়াঘাটায় যাত্রার নামে অশ্লীল নৃত্য ও জুয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার বটিয়াঘাটা উপজেলার হাটবাটি গ্রামে যাত্রার নামে অশ্লীল নৃত্যের প্রদর্শনী, জুয়া ও অবৈধ লটারি খেলার অয়োজন করা হয়েছে। লটারির মাধ্যমে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছেন আয়োজকেরা। এলাকার লোকজন এ অভিযোগ করেছেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, বটিয়াঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ হাটবাটি হাসপাতালের সামনের মাঠে যাত্রা প্রদর্শনীর আয়োজন করেছে। এই প্রদর্শনী ১ জানুয়ারি শুরু হয়ে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে।এলাকাবাসী সূত্রে আরও জানা গেছে, সন্ধ্যা থেকে এখানে র‌্যাফেল ড্র ও চরকা খেলার নামে জুয়ার ব্যবসা চলে। এখানে কেউ যাত্রা দেখতে আসে না। অধিকাংশ লোক জুয়া খেলতে ও অশ্লীল নৃত্য দেখতে আসেন।সরেজমিনে গত মঙ্গলবার দেখা যায়, যাত্রার প্যান্ডেলের পাশে জুয়ার আসর বসানো হয়েছে। এর কিছু দূরে র‌্যাফেল ড্রর ঘোষণা চলছে।বটিয়াঘাটার বাসিন্দা মো. করিম বলেন, র‌্যাফেল ড্রয়ে বিজয়ীদের মোটরসাইকেল, গরু ও নানা রকম পুরস্কার দেওয়া হচ্ছে। এই পুরস্কার পাওয়ার লোভে একেকজন তিন-চার হাজার টাকার টিকিট কাটছেন। এভাবে চলতে থাকলে এলাকায় চুরি ও ডাকাতি বেড়ে যাবে।বটিয়াঘাটা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বিনয় কৃষ্ণ সরকার বলেন, ‘আমাদের কানেও এসব কথা (অশ্লীল নৃত্য প্রদর্শনী ও জুয়া খেলা) আসছে। এ জন্য আমরা যাদের দায়িত্ব দিয়েছি, তাদের যাত্রা বন্ধ করে দেওয়ারও নির্দেশ দিয়েছি। যাত্রা বন্ধ হলে র‌্যাফেল ড্র ও বাকি খেলাও বন্ধ হয়ে যাবে।’বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্ধিকী বলেন, ‘আমরা সবকিছু বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছি। জুয়া খেলার কোনো অনুমতি আমাদের কাছ থেকে নেওয়া হয়নি।’