বড় প্রকল্পের ক্ষেত্রে স্থানীয় জনগণের মত নিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেকোনো প্রকল্প শুরুর আগে সংশ্লিষ্ট এলাকার পরিবেশের ওপর এর কী ধরনের প্রভাব পড়তে পারে, তা যাচাই করতে হয়। সে জন্য স্থানীয় জনগণের মতামত নিতে হয়। কিন্তু বড় প্রকল্প নেওয়ার ক্ষেত্রে সরকারি ও বেসরকারি কোনো সংস্থাই স্থানীয় জনগণের মতামতকে গুরুত্ব দিচ্ছে না।

গতকাল বৃহস্পতিবার ‘পরিবেশগত সিদ্ধান্ত গ্রহণে জনমত যাচাই: পরিবেশগত প্রভাব নিরূপণের গুরুত্ব’ শীর্ষক এক উন্মুক্ত আলোচনায় এসব কথা বলা হয়। বন ভবনে অনুষ্ঠিত ওই সভায় বড় ধরনের প্রকল্প শুরু হতে যাচ্ছে—এমন এলাকা থেকে প্রায় ২০০ অধিবাসী উপস্থিত থেকে তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (ইউএনইপি), পরিবেশ অধিদপ্তর ও অক্সফাম নোভিব যৌথভাবে এ আলোচনার আয়োজন করে।

কর্মশালায় বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সম্প্রতি উন্নয়নমূলক কর্মকাণ্ডের ফলে যে সমস্যা দেখা দিচ্ছে, তা নিরসনে পরিবেশগত প্রভাব নিরূপণ (ইআইএ) করা প্রয়োজন। পরিবেশ সংরক্ষণ আইনের ৮ ও ১২ ধারায় বর্ণিত গণশুনানির ব্যবস্থা এবং পরিবেশগত ছাড়পত্র দেওয়ার আগে পরিবেশগত সমীক্ষা করার কথা বলা থাকলেও এ বিষয়ে কোনো বিধি তৈরি হয়নি।