বড় ভাইকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড় ভাইকে হত্যার দায়ে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ফিরোজ হাওলাদার (২৮) নামের একজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবুল কাসেম মো. মোস্তফা গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১২ সালের ২৩ অক্টোবর রাতে উপজেলার পূর্ব কাউখালী গ্রামের ফিরোজ হাওলাদার লোক দিয়ে বড় ভাই বশির হাওলাদারকে বাড়ি থেকে ডেকে নেন। বাড়ি না ফেরায় স্ত্রী নুরুন নাহার বেগম তাঁর শ্বশুর ও ভাইকে নিয়ে বশিরকে খুঁজতে বের হন। রাত দুইটার দিকে গ্রামের মাছের ঘের-সংলগ্ন খেজুরগাছের ঝোপের মধ্য থেকে গলা কাটা অবস্থায় বশিরের লাশ উদ্ধার করা হয়।