বড় সরদারবাড়ি পরিদর্শনে ১৫ রাষ্ট্রদূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ভেতরের ঐতিহাসিক বড় সরদারবাড়ির সংস্কারকাজ ও পানাম নগর গতকাল শনিবার পরিদর্শন করেছেন ১৫ জন রাষ্ট্রদূত। প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভীর নেতৃত্বে তাঁরা এখানে আসেন।
লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক রবীন্দ্র গোপ জানান, দক্ষিণ কোরিয়াভিত্তিক বহুজাতিক কোম্পানি ইয়াংওয়ানের প্রধান নির্বাহী কর্মকর্তা কিহাক সাংয়ের অর্থায়নে প্রায় ২০ লাখ ডলার ব্যয়ে বড় সরদারবাড়ির আদিরূপ ফিরিয়ে আনার জন্য ওই বাড়িটির সংস্কারকাজ করা হচ্ছে। বর্তমানে কাজটির ৮০ শতাংশ শেষ হয়েছে। কাজের অগ্রগতি দেখতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভীর নেতৃত্বে রাষ্ট্রদূতেরা লোক ও কারুশিল্প ফাউন্ডেশন পরিদর্শনে আসেন। দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, ডেনমার্ক, ইউরোপীয় ইউনিয়ন, ইতালি, ভুটান, মালয়েশিয়া, কানাডা, রাশিয়া, মিসর, জাপান, সিঙ্গাপুর, উত্তর কোরিয়া, নেদারল্যান্ডস, ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতেরা এখানে আসেন।
লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক জানান, বড় সরদারবাড়ির সংস্কারকাজ পরিদর্শন শেষে রাষ্ট্রদূতেরা পানাম নগর পরিদর্শন করেন। এ সময় নারায়ণগঞ্জের জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা, সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।