প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ছাদকছড়া এলাকায় গত সোমবার সেনাসদস্যদের সঙ্গে সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধের পর আটক বড়চোখা চাকমা (৪৫) ওরফে সুইটির বাবাকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এর আগে তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা দীঘিনালা থানার উপপরিদর্শক (এসআই) মো. এহতেশাম জানান, বড়চোখা চাকমাকে গতকাল বুধবার খাগড়াছড়ির আমলি আদালতের বিচারক সাইফুল আলম চৌধুরীর আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সোমবার ছাদকছড়া এলাকায় সেনাসদস্যদের সঙ্গে সন্ত্রাসীদের প্রায় ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধের পর রাঙামাটির সাজেক থানার বাঘাইহাট গুচ্ছগ্রাম এলাকার বড়চোখা চাকমাকে অস্ত্রসহ আটক করা হয়।