প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় গতকাল বৃহস্পতিবার খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবেচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উদ্যাপিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা থেকেই জেলার বিভিন্ন এলাকার গির্জাগুলোতে আলোকসজ্জা করা হয়। বাড়িঘর সাজানো হয় নতুনভাবে। জেলার খ্রিষ্টান অধ্যুষিত দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা মিশন চত্বরে দিনব্যাপী মেলার আয়োজন করা হয়। সকাল সাড়ে সাতটায় নবনির্মিত ক্রাইস্ট চার্চে প্রাতঃকালীন উপাসনা পরিচালনা করেন পুরোহিত মিঠু মল্লিক। সাড়ে আটটায় রোমান ক্যাথলিক চার্চের ফাদার প্রদীপ হালসনা প্রাতঃকালীন উপাসনা পরিচালনা করেন। একই উপজেলার বাঘাডাঙ্গার গির্জায়ও একই রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়।