বড়দিন উপলক্ষে কুমিল্লায় চকলেট উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বড়দিন উপলক্ষে আজ বৃহস্পতিবার থেকে কুমিল্লায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী চকলেট উৎসব। নগরের বাদুরতলা এলাকার কাশ্মীরি হোটেলে প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত ওই উৎসব চলবে।
ডিজাইন ডক্টরস নামের একটি প্রতিষ্ঠানের উদ্যোগে এ উৎসব হচ্ছে। উৎসবে মালয়েশিয়ায় উৎপাদিত চকলেট প্রদর্শন ও বিক্রি করা হবে। গতকাল বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে ডিজাইন ডক্টরসের প্রধান নির্বাহী কর্মকর্তা শফিউল ইসলাম এসব কথা বলেন। এ সময় কাশ্মীরি হোটেলের ব্যবস্থাপনা পরিচালক এম এ মুকিত উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে শফিউল ইসলাম বলেন, বড়দিন উপলক্ষে এ দেশে বড় ধরনের কোনো উৎসব হয় না। এবার দিনটি সামনে রেখে কুমিল্লায় চকলেট উৎসবের আয়োজন করা হয়েছে। আগামী শনিবার ওই উৎসব শেষ হবে।