বড়পুকুরিয়ায় আবার কয়লা উত্তোলন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক মাস আট দিন বন্ধ থাকার পর বড়পুকুরিয়া কয়লাখনিতে আবার উত্তোলন শুরু হয়েছে।
চীনা বিশেষজ্ঞ দলের তত্ত্বাবধানে গত মঙ্গলবার রাত নয়টা থেকে খনির ১২০৬ নম্বর ফেজ থেকে কয়লার পরীক্ষামূলক উত্তোলন শুরু হয়। পরীক্ষামূলকভাবে প্রতিদিন প্রায় এক হাজার মেট্রিক টন কয়লা উত্তোলন করা হচ্ছে।
কয়লাখনির মহাব্যবস্থাপকহাবিব উদ্দিন আহম্মেদ জানান, নতুন ফেজ থেকে প্রায় পাঁচ লাখ ৫২ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলন করা সম্ভব হবে।