বড়লেখায় জামায়াতের ১২ নেতা-কর্মীর জামিননামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের বড়লেখায় পুলিশের ওপর হামলার একটি মামলায় জামায়াত-শিবিরের ১২ নেতা-কর্মীকে জেলহাজতে পাঠানো হয়েছে। গতকাল বুধবার বড়লেখার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. ফারুক উদ্দিনের আদালতে মামলার ১৫ আসামি জামিন চান। আদালত তিনজনকে জামিন দেন এবং ১২ জনের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, জামিন নামঞ্জুর হওয়া নেতা-কর্মীরা হলেন আবদুস সামাদ, বেলাল আহমদ, সাইদুল ইসলাম, খালেদ আহমদ, সাজু আহমদ, আবদুল ওয়াদুদ, ফয়ছল আহমদ, এমরান আহমদ, সেলিম আহমদ, এমরানুল হক, হোসেন আহমদ ও আবদুল কুদ্দুছ। জামিনপ্রাপ্তরা হলেন আক্তার হোসেন, কামিল হোসেন ও আবদুল অদুদ। গত ১৫ ফেব্রুয়ারি বড়লেখা উপজেলার দক্ষিণভাগ বাজারে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষ হয়। এ ঘটনায় বড়লেখা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল আহাদ বাদী হয়ে জামায়াত-শিবিরের ৩৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে একটি মামলা করেন।