বণিক সমিতির নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার রামদয়াল বাজার বণিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। এতে দিলদার হোসেন সভাপতি এবং সৈয়দ আহমেদ দুলাল সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নির্বাচনে বাজারের ৪৪৭ জন ব্যবসায়ী ভোটার ছিলেন। তাঁদের মধ্যে ভোট দেন ৪২৬ জন। নির্বাচনে ১০টি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন ১৭ জন। নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব তারিক আহমেদ আজিম জানান, কোষাধ্যক্ষ পদে নজরুল ইসলাম খসরু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।