প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে বণিক কল্যাণ সমিতির দ্বিবার্ষিক নির্বাচন গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। এতে আবদুল মালিক ওরফে বাবুল সভাপতি ও আবদুল আউয়াল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। উপজেলার হাজি মো. উস্তওয়ার বালিকা উচ্চবিদ্যালয়ে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মোট ১৫ পদের জন্য ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আবদুল মালিক সহসভাপতি, আবেদুর রহমান সহসম্পাদক, মোশাহিদ আলী কোষাধ্যক্ষ, আবদুল মুকিত ওরফে সুজন প্রচার সম্পাদক পদে জয়ী হয়েছেন। নির্বাচিত সদস্যরা হলেন মুজিবুর রহমান, লালনুর রহমান, নিজাম উদ্দীন, তারেক আহমদ, আজিজুর রহমান খান, আবদুল মুকিত, ইকবাল হোসেন, শাহীন মিয়া ও সেলিম আহমদ।