প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া বণিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও কমিটি গঠন সম্পন্ন হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার ধানগড়ায় সেন্টার পয়েন্টের রিভারভিউ গ্যালারিতে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি নূর সাঈদ সরকার। সমিতির সাধারণ সম্পাদক কামরুল ইসলামের সঞ্চালনায় সভায় বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন সমিতির কোষাধ্যক্ষ হযরত আলী, সদস্য গাজি মোশারফ হোসেন সরকার, আবু ইউছফ জাকারিয়া প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে নূর সাঈদ সরকারকে সভাপতি, কামরুল ইসলামকে সাধারণ সম্পাদক ও হযরত আলীকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়।