প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জ শহরের দাউদপুর রোডের বদর উদ্দীন বিশ্বাস (৬৫) হৃদ্রোগে আক্রান্ত হয়ে গত শনিবার বিকেলে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় খালঘাট ঈদগাহ্ মাঠে জানাজার পর খালঘাট কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। বদর উদ্দীন জিটিভির চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ও স্থানীয় দৈনিক চাঁপাই চিত্র-এর নির্বাহী সম্পাদক ইমতিয়ার ফেরদৌসের বাবা।