বদরগঞ্জ-তারাগঞ্জ সড়কে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ সড়কের চাপড়ারদোলা পুলিশ বক্সের কাছে শুক্রবার রাতে আবার ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদের হামলায় দুধ ব্যবসায়ী মোক্তার হোসেন মণ্ডলের (৩২) মাথা ফেটে গেছে। তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ভুক্তভোগী পথচারীরা পুলিশের সহযোগিতায় পরে বাড়ি থেকে এক ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছেন। ডাকাতির সময়পুলিশ বক্সে কোনো পুলিশ ছিল না বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন। এ নিয়ে ওই স্থানে ২০ দিনের ব্যবধানে চারবার ডাকাতির ঘটনা ঘটল।ভুক্তভোগীরা জানান, রাত ১১টার থেকে দুইটা পর্যন্ত ডাকাতেরা ১১ পথচারীকে আটকে তিনটি বাইসাইকেল, পাঁচটি মুঠোফোন ও নগদ টাকা লুটে নিয়ে সড়কের পাশে হাত-পা বেঁধে মাটিতে ফেলে রাখে। বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জিন্নাত আলী জানান, ওই ঘটনায় ভুক্তভোগী পথচারী জিয়ারুল হক মামলা করেছেন।