বদরগঞ্জে অতিথি পাখি শিকারের অভিযোগে একজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বদরগঞ্জে অতিথি পাখি শিকারের অভিযোগে গতকাল বৃহস্পতিবার পৌর এলাকার কালীবাড়ি থেকে গোলাম মোর্শেদ (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।গত সোমবার বিকেলে বদরগঞ্জ পৌর কার্যালয়ের পাশে গাছে একটি অতিথি পাখি বসে ছিল। স্থানীয় ব্যবসায়ী গোলাম মোর্শেদ গুলি করে হত্যা করে ওই পাখির মাংস দিয়ে ভূরিভোজ করেন। বৃহস্পতিবার প্রথম আলোতে পাখিটির ছবি প্রকাশিত হওয়ার পর রংপুর বন বিভাগ বিষয়টি তদন্ত করে। পরে গোলাম মোর্শেদসহ ৮-১০ জনকে আসামি করে মামলা করেন বদরগঞ্জ বন বিভাগের বন সংরক্ষক মোরশেদ আলম। মামলার পর পরই পুলিশ গোলাম মোর্শেদকে গ্রেপ্তার করে।ছবি দেখে সহকারী বন সংরক্ষক আমিনুল ইসলাম জানান, পাখিটির নাম ‘মদনটাক’।