বদরগঞ্জে আ.লীগের সম্মেলন অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের বদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। বদরগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয় মাঠে সকাল ১০টায় সমেঞ্চলনের উদ্বোধন করেন রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মনছুর আহমেদ।উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওবায়দুল হক চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম, মহিলাবিষয়ক সম্পাদিকা লতিফা বানু প্রমুখ। সমেঞ্চলন শেষে আহসানুল হক চৌধুরী ওরফে ডিউক সভাপতি ও আহসানুল হক চৌধুরী ওরফে টুটুল সাধারণ সম্পাদক নির্বাচিত হন।