বদরগঞ্জে ইটভাটা সিলগালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবৈধভাবে ইট পোড়ানোর অপরাধে রংপুরের বদরগঞ্জে ভ্রাম্যমাণ আদালত এইউবি নামের একটি ইটভাটা সিলগালা করে দিয়েছেন।
জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী হাকিম দেবাশীষ চৌধুরী গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার আমরুলবাড়ি এলাকায় অবস্থিত ওই ভাটায় অভিযান চালান। এ সময় আদালত ইটভাটার সরঞ্জাম জব্দ করেন এবং ভাটার মালিক আবদুল কুদ্দুসকে এক লাখ টাকা জরিমানা করেন। নির্বাহী হাকিম বলেন, ওই ভাটা অবৈধভাবে চলছিল। ভাটা ঘেঁষে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এর আগেও ভাটাটি একাধিকবার বন্ধ করে দিয়ে জরিমানা করা হয়। কিন্তু আদালত চলে যাওয়ার পরেই ভাটায় পুনরায় ইট পোড়ানোর কাজ করা হতো। এ কারণে ভাটাটি সিলগালা করা হয়েছে।