বদরগঞ্জে এক নারীর চুল কেটে দিল প্রতিপক্ষ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে গত শুক্রবার প্রতিপক্ষের লোকজন রাশেদা বেগম (৪৫) নামের এক নারীর মাথার চুল কেটে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বদরগঞ্জ থানায় মামলা হয়েছে।মামলার এজাহার ও এলাকাবাসী সূত্র জানায়, ১৩ শতক জায়গা নিয়ে রাশেদা বেগমের সঙ্গে তাঁর ভাতিজা জাহাঙ্গীর আলমের বিরোধ চলছে। রাশেদার বাড়ি উপজেলার রজবোল্লারহাট খিয়ারপাড়া গ্রামে।রাশেদা বলেন, বাড়িতে ফেরার ব্যাপারে গত শুক্রবার তিনি কুতুবপুর ইউপির চেয়ারম্যান চাপুল শাহর কাছে বিচার চান। চেয়ারম্যান দুই পক্ষকে ইউপি কার্যালয়ে ডেকে কথা বলে তাঁকে নিজ বাড়িতে ফিরে যেতে বলেন। রাশেদা অভিযোগ করেন, ওই দিন বিকেলে তিনি বাড়িতে গেলে জাহাঙ্গীর আলম, জয়নাল আবেদীন, রেজাউল আলমসহ কয়েকজন তাঁকে মারধর করেন। এ সময় জাহাঙ্গীর আলম কাঁচি দিয়ে তাঁর মাথার চুল কেটে দেন। রাতেই বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন রাশেদা।এ ঘটনায় সাতজনকে আসামি করে শুক্রবার রাতে বদরগঞ্জ থানায় মামলা করেছেন রাশেদা। মামলার পর জাহাঙ্গীর আলম, জয়নাল আবেদীন, রেজাউল আলমসহ অন্য আসামিরা পালিয়ে যাওয়ায় তাঁদের বক্তব্য পাওয়া যায়নি। ইউপি চেয়ারম্যান চাপুল শাহ জানান, চুল কেটে নেওয়ার অভিযোগ সঠিক।