বদরগঞ্জে এক রাতে চারটি ট্রান্সফরমার চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ পৌর শহরে গত সোমবার রাতে বিদ্যুতের চারটি ট্রান্সফরমার চুরি হয়ে গেছে। এ কারণে ১২৬ জন গ্রাহক অন্ধকারে রয়েছেন। বন্ধ হয়ে গেছে তিনটি করাতকল ও তিনটি চালকলসহ ৩৪টি বাণিজ্যিক প্রতিষ্ঠান। ডাঙ্গাপাড়ার গ্রাহক জয়নাল আবেদিন বলেন, ‘পল্লী বিদ্যুতের কর্মকর্তারা বলেছেন, আমাদের নাকি ট্রান্সফরমার কিনে দিতে হবে। আমরা গ্রাহকেরা এত টাকা পাব কোথায়?’ রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর বদরগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক জাকির হোসেন জানান, চুরি যাওয়া ট্রান্সফরমারগুলোর দাম প্রায় আট লাখ টাকা। বিধি অনুযায়ী সংশ্লিষ্ট গ্রাহকদেরই ট্রান্সফরমার কিনতে হবে।