বদরগঞ্জে খাদ্যে বিষক্রিয়ায় শিশুসহ সাতজন অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলার জামুবাড়ী কুমারপাড়া গ্রামে গত রোববার সন্ধ্যায় খাদ্যের বিষক্রিয়ায় শিশুসহ সাতজন অসুস্থ হয়েছেন। এ ঘটনার জন্য অসুস্থ নুর ইসলাম তাঁর ভাতিজা ফেরদৌস আলমকে দায়ী করেছেন।ঘটনাস্থলে গিয়ে জানা যায়, নুর ইসলামের সঙ্গে ভাতিজা ফেরদৌস আলমের পাঁচ বছর ধরে বিরোধ চলছে। দীর্ঘদিন যাবৎ নুর ইসলামের বাড়িতে রান্নার কাজে সহযোগিতা করতেন ফেরদৌসের বোন আকলিমা বেগম। আকলিমার ভাষ্য মতে, রোববার ফেরদৌস তাঁকে এক চিমটি লবণ দিয়ে তা তরকারিতে দিতে বলেন। কারণ জানতে চাইলে ফেরদৌস জানান, এতে উভয় পরিবারের মহব্বত বাড়বে। কথামতো আকলিমা ওই লবণ তরকারিতে দেন। রাতে ওই তরকারি দিয়ে ভাত খেয়ে বমি করতে করতে অসুস্থ হয়ে পড়েন নুর ইসলামের পরিবারের সাতজন। হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা মাহবুব আলম বলেন, এখন তাঁরা মোটামুটি সুস্থ আছেন।