বদরগঞ্জে গণডাকাতি আহত ২৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের বদরগঞ্জ-লালদীঘি সড়কে রোববার ভোররাতে গণডাকাতি হয়েছে। ডাকাতদের হামলায় ১১ জন ব্যবসায়ীসহ ২৩ জন আহত হয়। এ সময় ডাকাতেরা তাঁদের কাছ থেকে টাকাসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ব্যবসায়ী রওশন আলী ও আবদুল মালেক জানান, ডাকাতেরা রোববার দিবাগত রাত সাড়ে তিনটা থেকে সোয়া চারটা পর্যন্ত কদমতলী এলাকায় পাটের আঁটি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ডাকাতি করে। এ সময় ডাকাতেরা তাঁদেরসহ ২৩ জনের কাছ থেকে সাতটি মুঠোফোন, ৩০ হাজার টাকা এবং ব্যবসায়ী সাধন রায়ের একটি মোটরসাইকেল লুট করে নিয়ে যায়।বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোবারক আলী সরকার বলেন, ‘ডাকাতির ঘটনায় জড়িত কেউ গ্রেপ্তার হয়নি। তবে অনুসন্ধান চলছে।’