বদরগঞ্জে গম সংগ্রহ অভিযান শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলা খাদ্যগুদামে অবশেষে গম সংগ্রহ অভিযান শুরু হয়েছে। গতকাল সোমবার এ কার্যক্রম উদ্বোধন করে উপজেলা প্রশাসন।
তবে তারাগঞ্জ উপজেলায় এখনো সরকারিভাবে গম ক্রয় অভিযান শুরু হয়নি।
গতকাল বেলা ১১টার দিকে উপজেলা খাদ্যগুদামে এ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার ইসতিয়াক আহমেদ।
ইউএনও জানান, ২৮ টাকা কেজি দরে উপজেলা খাদ্যগুদামে ৪৯২ মেট্রিক টন গম ক্রয় করা হবে। দুর্নীতি এড়াতে গম কেনার সময় কৃষকদের ভোটার পরিচয়পত্র ও কৃষি কার্ডের ফটোকপি নেওয়া হচ্ছে। ক্রয় অভিযান চলবে ৩০ জুন পর্যন্ত। একজন কৃষক ৫০ কেজি থেকে সর্বোচ্চ ২৫০ কেজি গম গুদামে দিতে পারবেন।
তারাগঞ্জের ভারপ্রাপ্ত খাদ্যগুদাম কর্মকর্তা সফিকুল ইসলাম বলেন, ‘আমরা এখনো গম ক্রয় শুরু করতে পারিনি। কবে থেকে এখানে অভিযান শুরু করা হবে তা জানি না।’
তারাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য আনারুল হক বলেন, তারাগঞ্জে সরকারি কর্মকর্তাদের গাফিলতির কারণে দীর্ঘদিনেও গম ক্রয় অভিযান শুরু না করায় কৃষকেরা ক্ষতিগ্রস্ত হয়েছেন।