বদরগঞ্জে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি তীব্র শীত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জে গতকাল শুক্রবার বিকেলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। সকাল থেকে সূর্যের মুখ দেখা যায়নি। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে।
রংপুর আবহাওয়া কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল রংপুর অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আজ শনিবার রংপুর অঞ্চলের আবহাওয়া অনেকটা অপরিবর্তিত থাকবে। দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। তবে আগামীকাল রোববার থেকে আহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে। জানা গেছে, চার দিন ধরে বদরগঞ্জ উপজেলায় শীতের তীব্রতা বেড়েছে। গতকাল বিকেলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হওয়ায় কনকনে ঠান্ডায় জীবনযাত্রা অচল হয়ে পড়ে।