বদরগঞ্জে ছাত্রলীগের কমিটি স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রলীগের নবগঠিত কমিটির কার্যক্রম অবশেষে স্থগিত করা হয়েছে। গতকাল মঙ্গলবার রংপুর জেলা ছাত্রলীগে সভাপতি ধনজিৎ ঘোষ ও সাধারণ সম্পাদক ফকরুল হাসান এক বিবৃতি দিয়ে ওই কমিটি স্থগিত করেন। শুক্রবার তাঁরা বদরগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রলীগের কমিটির অনুমোদন করেন। কমিটিতে অছাত্র, বিবাহিত, জামায়াত-শিবির ও বিএনপির সমর্থকেরা স্থান পান। এতে ক্ষুব্ধ হয়ে ওই কমিটি বাতিলের দাবিতে গত শনিবার দুপুরে স্থানীয় শহীদ মিনার চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন স্থানীয় নেতা-কর্মীরা।