বদরগঞ্জে দরপত্র ছাড়াই সামাজিক বনায়নের ৪০০ গাছ বিক্রি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলায় সামাজিক বনায়নের আওতায় লাগানো চার শতাধিক সরকারি গাছ দরপত্র ছাড়াই বিক্রি করা হয়েছে। অভিযোগ উঠেছে, উপজেলার লোহানীপাড়া বনবিটের কর্মকর্তা জাহেদুল ইসলাম নামমাত্র মূল্যে ওই গাছগুলো গোপনে বিক্রি করে দেন। প্রত্যক্ষদর্শী সূত্র জানায় গেছে, গাছগুলো গত শুক্রবার ও গতকাল শনিবার কাটা হয়। পরে গাছগুলো উপজেলার মধ্যপাড়া সড়কের মোল্লাপাড়া এলাকায় জড়ো করা হয়। সেখান থেকে গতকাল বিকেলে ট্রাকে করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। বন বিট কর্মকর্তা জাহেদুল ওই চার শতাধিক গাছ মাত্র ২২ হাজার টাকায় বিক্রি করে দেন। স্থানীয় লোকজনের দাবি, গাছগুলোর মূল্য দুই লাখ টাকারও বেশি।