বদরগঞ্জে নিলাম ডাক নিয়ে সংঘর্ষ আহত ১৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের ঐতিহ্যবাহী বদরগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের পুরোনো ভবন প্রকাশ্যে নিলামে বিক্রি নিয়ে ঠিকাদারদের দুই পক্ষের সংঘর্ষে ঠিকাদার, সাংবাদিকসহ ১৬ জন আহত হয়েছেন। স্থানীয় সাংসদ আনিছুল ইসলাম মণ্ডলের উপস্থিতিতে গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।সংঘর্ষে ঠিকাদার খোরশেদ আলম বকশী, বাবু, আশরাফুল আলম, মালেক মণ্ডলসহ অন্তত ১৩ জন আহত হন। পেশাগত দায়িত্ব পালনকালে আহত হন স্থানীয় তিন সাংবাদিক। আহত ব্য্যক্তিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।