বদরগঞ্জে পরাজিত প্রার্থীর নেতৃত্বে হামলা, লুটপাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে দুই ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে বিবস্ত্র করে মারধর করেছে ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে পরাজিত এক সদস্য প্রার্থী ও সমর্থকেরা। তারা ওই ছাত্রীদের বাড়িতে হামলা ও লুটপাটও চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাত ১০টার দিকে বিষ্ণুপুর ইউনিয়নে ওই ঘটনা ঘটে। এক ছাত্রীর বাবা গতকাল শনিবার দুপুরে পরাজিত ইউপি সদস্য প্রার্থী মহুব আলী মেম্বার, সাইফুল ইসলামসহ ১৮ জনের বিরুদ্ধে বদরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন। গতকাল রাত নয়টা পর্যন্ত পুলিশ মামলাটি নথিভুক্ত করেনি। আহত দুই ছাত্রী সম্পর্কে চাচাতো বোন। তারা মাদ্রাসায় ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে পড়ে। বর্তমানে তারা বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকির‌্যাসাধীন। থানায় দেওয়া লিখিত অভিযোগ ও এলাকাবাসীর ভাষ্যমতে, গত বুধবার অনুষ্ঠিত বিষ্ণুপুরের ৮ নম্বর ওয়ার্ডে নির্বাচনে পরাজিত হন সদস্যপ্রার্থী মহুব আলী। তিনি অভিযোগ করেন, নির্বাচনে ক্ষুদ্র ব্যবসায়ী দুই ভাই তাঁর পক্ষে কাজ করেননি। এ অভিযোগ তুলে মহুবের সমর্থকেরা রাতেই ওই দুই ভাইয়ের বাড়িতে হামলা চালায়। তারা ঘরের জিনিসপত্র তছনছ করে স্বর্ণালংকারসহ ১০ বস্তা ধান ও পাঁচ বস্তা ভুট্টা লুট করে। এ সময় দুই ভাইয়ের ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে পড়া দুই মেয়ে বারান্দায় বসে গল্প করছিল। হামলাকারীদের মধ্যে কয়েকজন মেয়ে দুটিকে টেনেহিঁচড়ে বাড়ি থেকে অন্তত ২০০ গজ দূরে নিয়ে বিবস্ত্র করে বেদম মারধর করে। ছাত্রীদের চির‌্যাকারে প্রতিবেশীরা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় ছাত্রীদের উদ্ধার করে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।গতকাল দুপুরে হাসপাতালের নারী ওয়ার্ডে গিয়ে দেখা যায়, দুই ছাত্রীর শরীরে স্যালাইন দেওয়া হচ্ছে। যন্ত্রণায় তারা কাতরাচ্ছে। এক ছাত্রী বলে, ‘মহুব আলী লাঠি হাতে লোকজন নিয়ে আমাদের বাড়িতে ঢুকে গালিগালাজ করতে থাকে। এ সময় বাবা বাড়িতে ছিলেন না। আমরা দুই বোন বারান্দায় বসে ছিলাম। ছয়-সাতজন আমাদের দুজনকে ধরে টানাটানি শুরু করে। একপর্যায়ে বাড়ি থেকে কিছু দূরে অন্ধকারে ফাঁকা জায়গায় নিয়ে যায়। এ সময় এলাকার সাইফুল ইসলাম, সোলেমান আলী, মোজাহেদুল ইসলাম, আনারুল হকসহ আরও কয়েকজন আমাদের পরনের জামা-কাপড় টেনে ছিঁড়ে ফেলে দেয় এবং লাঠি দিয়ে পেটায়।’ঘটনার বর্ণনা দিতে দিতেই দুই মেয়ে কাঁদতে থাকে। তারা দুর্বৃত্তদের কঠিন শাস্তির দাবি জানায়।হাসপাতালে শয্যার পাশে ছিলেন এক ছাত্রীর মা মনজিলা বেগম। তিনি ওই ঘটনার বর্ণনা দিয়ে কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘হামরা মহুব আলী মেম্বারোক ভোট দেই নাই। এইটাই কি হামার অপরাধ? ওরা হুমকি দেওচে মামলা করলে হামাক নাকি মারি ফেলাইবে।’বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকির‌্যাসা কর্মকর্তা তৌহিদ বলেন ‘মেয়ে দুটি বুকে, পেটে ও মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছে। শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখম হয়েছে। একজন গতকাল হঠার‌্যা বমি এবং অন্যজন বুকের ব্যথায় ছটফট শুরু করলে বিকেলে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।’এ ব্যাপারে বদরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম গতকাল বিকেলে বলেন, ‘বৃহস্পতিবার আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি সত্য। তাদের থানায় মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।’বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোবারক আলী সরকার গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি তারাগঞ্জ উপজেলায় ইউপি নির্বাচনের দায়িত্বে আছি। ঘটনাটি অনেক আগে জেনেছি। অভিযোগ এখনো হাতে পাইনি। পেলে অবশ্যই ব্যবস্থা নেব।’হামলার অভিযোগ অস্বীকার করে পরাজিত ইউপি সদস্য প্রার্থী ও সাবেক ইউপি সদস্য মহুব আলী বলেন, ‘আমি ওই হামলার সঙ্গে জড়িত নই। ওরা নিজেরা নিজেরা মারামারি করেছে।’