বদরগঞ্জে বজ্রপাতে দুই শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের বদরগঞ্জ উপজেলার ছোট হাজীপুর আকন্দপাড়া গ্রামে গতকাল বুধবার বজ্রপাতে দুই শিশু নিহত হয়েছে। এ সময় অপর দুজন আহত হয়। তাদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বিকেলের দিকে আকন্দপাড়া গ্রামে বাড়ির পাশের মাঠে সাত-আটজন শিশু ফুটবল খেলছিল। এ সময় বজ্রপাত হয়। এতে চার শিশু মাটিতে পড়ে যায়। তাদের মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা যায়। তারা হলো গ্রামের ভ্যানচালক হায়দার আলীর ছেলে পঞ্চম শ্রেণীর ছাত্র রওশন আলী ও পার্বতীপুর উপজেলার কোতয়ালপাড়া গ্রামের আইনুর রহমানের ছেলে প্রথম শ্রেণীর ছাত্র হাবিবুর রহমান।