বদরগঞ্জে বাবা ও চাচার কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের বদরগঞ্জ উপজেলায় বাল্যবিবাহ দেওয়ায় গত বুধবার এক মেয়ের চাচাকে সাত দিনের কারাদণ্ড এবং বাল্যবিবাহের প্রস্তুতি নেওয়ায় অপর এক মেয়ের বাবাকেও একই শাস্তি দেওয়া হয়। দণ্ড পাওয়া দুজন হলেন উপজেলার মধুপুর কাজীপাড়া গ্রামের তছলিম উদ্দিন ও গয়দাপাড়া গ্রামের এমদাদুল হক। পুলিশ গতকাল বৃহস্পতিবার তাঁদের রংপুর জেলা কারাগারে পাঠায়।
গত শনিবার সপ্তম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিবাহ দেওয়া হয়। নির্বাহী হাকিম কমল কুমার ঘোষ ওই দিন মেয়েটির বাড়িতে গিয়ে তার চাচা তছলিম উদ্দিনকে আটক করে নিয়ে আসা হয়। গত বুধবার ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর বিয়ে দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়। খবর পেয়ে গত বুধবার দুপুরে মেয়েটির বাড়িতে পুলিশ নিয়ে উপস্থিত হন নির্বাহী হাকিম কমল কুমার।