বদরগঞ্জে বাল্যবিবাহকে লাল কার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলার লালবাড়ি উচ্চবিদ্যালয়ের ৩২৫ জন শিক্ষার্থী লাল কার্ড হাতে নিয়ে বাল্যবিবাহকে ‘না’ বলে শপথ নিয়েছে। বাল্যবিবাহ প্রতিরোধে গতকাল বুধবার দুপুরে ওই বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে সমাবেশের আয়োজন করে বেসরকারি সংস্থা ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি।
সমাবেশে বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান টুটুল চৌধুরী শিক্ষার্থীদের হাতে লাল কার্ড তুলে বাল্যবিবাহের পিঁড়িতে না বসার শপথ করান। এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল হোসেন শাহ্ সভাপতিত্ব করেন। বক্তব্য দেন ব্র্যাক কর্মকর্তা হারুন অর রশিদ, শহিদুল ইসলাম, রফিকুল আলম, লালবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক, সাংবাদিক আশরাফুল আলম, দশম শ্রেণির ছাত্র মুরাদ হোসেন প্রমুখ।
এদিকে গতকাল সকাল ১০টায় ওই কর্মসূচির আয়োজনে বিষ্ণুপুর ইউপি কার্যালয়ে বাল্যবিবাহ প্রতিরোধে জনপ্রতিনিধি, নিকাহ্ নিবন্ধক, ইমাম ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা হয়েছে। এতে সভাপতিত্ব করেন বিষ্ণুপুরের ইউপি চেয়ারম্যান টুটুল চৌধুরী।