বদরগঞ্জে মাদককে 'না' বলার শপথ নিল শিক্ষার্থীরা
রংপুরের বদরগঞ্জ মডেল উচ্চবিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থী মাদক সেবন না করার শপথ নিয়েছে। গতকাল বুধবার বিদ্যালয়ের সভাকক্ষে আয়োজিত মাদকবিরোধী সভায় তারা এ শপথ নেয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। গতকাল দুপুর ১২টায় শুরু হওয়া এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার ইসতিয়াক আহমেদ। প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মুহামঞ্চদ দিলোয়ার বখ্ত। এতে জেলা প্রশাসক ফরিদ আহামঞ্চদ, রংপুর অঞ্চলের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচলক দিলারা রহমান, উপজেলা চেয়ারম্যান বিশ্বনাথ সরকার প্রমুখ বক্তৃতা করেন।
মুহামঞ্চদ দিলোয়ার বখ্ত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘যুবসমাজকে বিপথগামী করার একমাত্র কারণ হচ্ছে মাদক। যে পরিবারে মাদকসেবী আছে, সেই পরিবারে কোনো শান্তি নেই। তোমরা কখনো মাদক সেবন করবে না, মাদকসেবী বন্ধুদের সঙ্গে মেলামেশা করবে না। মাদকসেবীরা কখনো বন্ধু হতে পারে না।’
সভা শেষে শিক্ষার্থীদের মাদককে ‘না’ বলার শপথবাক্য পাঠ করান বিদ্যালয়ের প্রধান শিক্ষক ময়নুল হক।