বদরগঞ্জে শতাধিক আম গাছ নিধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের বদরগঞ্জে এক কৃষকের বাগানের শতাধিক আমগাছ কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা। গত সোমবার রাতে গাছগুলো কেটে ফেলা হয়। এ ঘটনায় গতকাল মঙ্গলবার দুপুরে বাগানমালিক হাসান আলী বদরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
হাসান আলী বলেন, ‘গতকাল সকালে আমার জমিতে গিয়ে দেখি শতাধিক আমগাছ মাটিতে পড়ে আছে। আমার সঙ্গে কারও কোনো শত্রুতা নেই। কেন গাছগুলো কেটে ফেলা হলো, তা জানি না।’