বদরগঞ্জে শেয়ালের আক্রমণে আহত ১৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের বদরগঞ্জে গত শনিবার বিকেলে একটি শেয়ালের আক্রমণে ১৩ জন আহত হয়েছেন। এদের মধ্যে ১১ জন শেয়ালটির কামড়ে এবং দুজন নখের আঁচড়ে আহত হন। পরে জনতা শেয়ালটিকে পিটিয়ে হত্যা করেছে।প্রত্যক্ষদর্শী ও আহত ব্যক্তিরা জানান, শনিবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার ফয়জেরপাড়া গ্রামের গৃহবধূ পেয়ারা খাতুন (৪০) বাড়ির উঠানে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ পাশের খেত থেকে বেরিয়ে একটি শেয়াল তাঁকে কামড়ায়। হতবিহ্বল পেয়ারা খাতুনের চিৎকার শুনে ছুটে আসে প্রতিবেশীরা। এ সময় শেয়ালটি মুশফিকুর রহমান (২৫), আতিয়ার রহমান (৪৮), লিয়াকত আলীসহ (২৬) সাতজনকে কামড় দেয়।উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল মান্নান বলেন, ‘এখন আর ঝাড়-জঙ্গল তেমন চোখে পড়ে না। এ কারণে শেয়ালের আবাসস্থল ও খাদ্যসংকটের সৃষ্টি হয়েছে। ধারণা করছি, এ দুটি কারণেই শেয়ালটি লোকালয়ে ঢুকে হামলা চালিয়েছে।’