বদরগঞ্জে স্বামীর দায়ের কোপে স্ত্রীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জে এক গৃহবধূকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে তাঁর স্বামী আবুল কাশেম (৫৮)। নিহত গৃহবধূর নাম নূর বেগম (৫০)। হত্যাকাণ্ডের পর আবুল কাশেম পালিয়ে গেছেন। এ ঘটনায় নিহত গৃহবধূর ছেলে নাজমুল হক গতকাল শুক্রবার তাঁর বাবাকে আসামি করে বদরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেছেন।পুলিশ গতকাল শুক্রবার লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোবারক আলী সরকার এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, ওই ঘটনায় আবুল কাশেমের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। খুনি বাড়ি ছেড়ে পালিয়েছেন।