বদরগঞ্জের দুই সড়কে বাস চলাচল শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবশেষে আট দিন পর বদরগঞ্জ-রংপুর ও বদরগঞ্জ-পার্বতীপুর সড়কে বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। গতকাল শনিবার থেকে সড়ক দুটিতে পুনরায় বাস চলাচল শুরু হয়েছে। জানা গেছে, গত শুক্রবার রাতে রংপুর জেলা প্রশাসক বি এম এনামুল হকের সম্মেলনকক্ষে জেলা মোটর মালিক সমিতি, মোটর শ্রমিক ইউনিয়ন, অটোবাইক মালিক ও শ্রমিক সংগঠনের নেতাদের উপস্থিতিতে ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়।