বদরগঞ্জের সেই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা দায়ের
রংপুরের বদরগঞ্জে ইউপি চেয়ারম্যান ইলিয়াছ আলীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। উপজেলার লোহানীপাড়া মালতোলা গ্রামের কৃষক মোহামঞ্চদ আলী গতকাল মঙ্গলবার চেয়ারম্যানসহ ১৫ জনকে আসামি করে থানায় মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়েছে, জমি নিয়ে হবিবর রহমান ও তাঁর চার ভাইয়ের সঙ্গে মোহামঞ্চদ আলীর বিরোধ চলে আসছিল। এর জের ধরে হবিবর রহমান ও তাঁর লোকজন মোহামঞ্চদ আলীর ১০ বিঘা জমিতে এবার বোরো চাষ করতে দেননি। এ ব্যাপারে মোহামঞ্চদ আলী ইউপি চেয়ারম্যান ইলিয়াছ আলীর কাছে বিচার চাইলে ১৩ ফেব্রুয়ারি চেয়ারম্যান সালিস বসান। চেয়ারম্যান সালিসের রায়ে মোহামঞ্চদ আলীকে তাঁর পাকা বসতবাড়ি চার মাসের মধ্যে সরিয়ে নেওয়াসহ তিন ধরনের নির্দেশনা দেন। মোহামঞ্চদ আলী এ বিচার না মানলে ১৩ এপ্রিল চেয়ারম্যানের নির্দেশে হবিবর রহমান ও তাঁর লোকজন মোহামঞ্চদ আলীর পাঁচটি বসতকক্ষ ভেঙে পরিবারটিকে এলাকা থেকে তাড়িয়ে দেন এবং পুকুরের ১০ মণ মাছ লুট করেন। ১৮ মে ৫৫ শতক জমির ধান চেয়ারম্যানের নেতৃত্বে জোরপূর্বক কেটে নিয়ে যায় প্রতিপক্ষ।